বেলকুচিতে পূর্বশত্রুতার জেরে ইউপি সদস্য ও মহিলাসহ আহত ১৬ নিহত ১
এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে পূর্বশত্রুতার জেরে বাবুল ব্যাপারী ৪৫) নামে ১ জন্য নিহত হয়েছে। এসময় ইউপি সদস্য ও নারীসহ উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) বাদ জুম্মা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেঁয়াশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, গত ইউপি নির্বাচন থেকেই তেঁয়াশিয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেকের সাথে নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে প্রায় দুই তিন মাস পূর্বে মালেক মেম্বারের সাথে ঐ গ্রামের রুবেল জিলানী গংদের সাথে মামলাও চলছে।
২২ এপ্রিল শুক্রবার তারাবীর নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদের মধ্যে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সিরাজগঞ্জ সদর হাসপাতালে বাবুল হোসেন (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত বাবুল ব্যাপারী ঐ গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে।
এ ব্যাপারে তেঁয়াশিয়া গ্রামের জিলানি জানান, সংঘর্ষের কথা থানায় অবহিত করি এবং তাদেরকে বলি তারাতাড়ি পুলিশ পাঠান কিন্তু পুলিশ কোন কর্নপাত করে না। পরে জরুরী সেবা (৯৯৯) ত্রিপল নাইনে ফোন দেয়ার পর পুলিশ যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি ভয়াবহতা বেড়ে যায়।
এ বিষয়ে ঐ ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক জানান, জুম্মার নামাজের সময় তারাবির টাকা নিয়ে কথা-কাটাকাটি এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং আমিসহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন জানান, দুপক্ষের পূর্ব বিরোধ থেকে মসজিদের ভেতরে সংঘর্ষ হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় একজন মারাও গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স/এষ্

