ঢাকাবুধবার , ২০ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেলকুচিতে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২০, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচিতে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচি থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ হারুন-অর-রশিদ (৩৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা।

বুধবার (২০ই এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় র‌্যাব-১২ এর মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হারুন-অর-রশিদ বেলকুচি উপজেলার বয়রা মাছুম, (বর্তমান নাকফাটা পশ্চিমপাড়া) গ্রামের নূর হোসেন সরকারের ছেলে।

মেজর রিফাত-বিন-আসাদ জানান, ভোর রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল জেলার বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ হারুন-আর-রশিদ নামের ১ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে আজ সকালে বেলকুচি থানায় সোপর্দ করা হয়েছে।

স/এস্