বেলকুচিতে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত
এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “প্রধানমন্ত্রীর বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিবেদককে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বয়ড়া পাড়া গ্রামে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউপির বয়ড়া পাড়া গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এর (প্রকল্প-২য় পর্যায়ে) তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা শরিফা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন গাজী গোলাম মোস্তফা, গাজী আবু সাইদসহ অত্র গ্রামের মহিলাবৃন্দ।
স/এষ্

