ঢাকাশনিবার , ৩০ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেলকুচিতে কাজ না করে প্রকল্পের টাকা পকেটে

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ৩০, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচিতে কাজ না করে প্রকল্পের টাকা পকেটে

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ও পৌর এলাকায় গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টি আর) কর্মসুচির আওতায় প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ কিছু কর্মকর্তার যোগসাজশে প্রকল্প কমিটির সভাপতি ওই প্রকল্পের টাকা ছলচাতুরী করে পকেটে তুলেছেন।

বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে উপজেলার নির্বাচনী এলাকায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ১১টি প্রকল্পে ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ও পৌর এলাকায় ২টি প্রকল্পে বরাদ্দ হয় ২ লক্ষ ৫০ হাজার টাকা। এই দু’টি প্রকল্পের কাজের সভাপতি রাতুল (রকি) নাম মাত্র কাজ করে বাকি টাকা পকেটে রেখেছেন স্থানীয়দের এমটাই দাবি।

সরেজমিনে দেখা যায়, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের নিশিবয়রা গ্রামের আমিরুল ইসলামের বাড়ি হইতে মৃত ইনসাব আলীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পে কোনমতে পাঁচ গাড়ি বালি ফেলে কাজ শেষ করেছেন। এ ছাড়াও পৌর এলাকার কলেজ হাট হাইতে অবদা বাঁধ পর্যন্ত রাস্তা মেরামত এ প্রকল্পের অধীন ১২০ ফুট রাস্তা করার কথা থাকলেও ২০ ফুটের মতো কোনরকম উভয় পাশ থেকে মাটি কেটে পায়ে হাটা রাস্তা করা হয়েছে।

ওই দুটি প্রকল্পের সভাপতি রাতুল (রকি) বলেন, আমিরুল ইসলামের বাড়ি হইতে মৃত ইনসাব আলীর বাড়ির রাস্তার মেরামতের কাজ শেষ। কিন্তু কলেজ হাট হতে অবদা বাঁধ পর্যন্ত কিছুটা কাজ করেছি জায়গার সমস্যার জন্য বাকি কাজ করতে পারি নাই। তবে জায়গার সমস্যা সমাধান হলে বাকিটুকু কাজ করে দেবো।

এ বিষয়ে বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল ইসলামের কাছে প্রকল্পের কাজের বিষয়ে প্রতিবেদক জানতে গেলে তিনি সাথে সাথে স্থানীয় সংসদ সদস্যর এপিএসকে ফোন দিয়ে প্রকল্পের কাজের বিষয়ে চাপ দেন। সবাই জেনে গেছে এ দু’টি কাজ করতেই হবে, ফোনে এ সব কথা বলেন। তিনি জানান, প্রকল্পের কাজ চলোমান আছে। বিল উত্তোলন হয়েছে কি না এমন প্রশ্নের সদুত্তর দেননি।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুর রহমান বলেন, প্রকল্প দু’টি আমি সরেজমিনে গিয়ে পরিদর্শন করবো। কাজ না করে বিল উত্তোলনের কোন সুযোগ নেই।

স/এষ্