বেলকুচিতে ঈদে প্রধানমন্ত্রীর ঘর উপহারে সংবাদ সম্মেলন
এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ বেলকুচিতে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৩২ হাজার ৯০২টি গৃহহীন পরিবার।
আগামী ২৬ এপ্রিল এসব ঘর গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করার কথা রয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে বেলকুচি উপজেলা কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন বেলকুচিতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এ ঘর নির্মাণ করা হয়েছে। এ ধাপে ঈদ উপহার হিসেবে বেলকুচিতে ২৫ টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক প্রমূখ।
স/এষ্

