ঢাকাসোমবার , ১৮ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেলকুচিতে ইউনিয়ন পরিষদে হামলা, ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ১৮, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচিতে ইউনিয়ন পরিষদে হামলা, ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ঐ ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রাজ্জাকে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে জমি সংক্রান্ত বিষয়ে শালিসি বৈঠকে নিশিবয়ড়া গ্রামের মৃত শাহদতের ছেলে বাবুর পক্ষের লোকজন চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চেয়ারম্যানের কক্ষ ত্যাগ করে বাহিরে এসে ঐ পরিষদের মেম্বার রাজ্জাককে মারধর করা হয়।

এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের নিকট জানতে চাইলে তিনি জানান, ইউনিয়ন পরিষদে জমিজমা সংক্রান্ত শালিসি বৈঠক চলাকালে আমি পরিষদে প্রবেশ করার সময় বাবু আযমসহ কয়েজন চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বের হতে থাকলে আমি তাদের জিজ্ঞেস করি চেয়ারম্যানকে গালিগালাজ করছেন কেন? ওমনি বাবুর সাথে থাকা আযম লোকজন আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারে।

এ বিষয়ে বিবাদী পক্ষের বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়ার নিকট জানতে চাইলে তিনি জানান, নিশিবয়ড়া গ্রামের একটি জমি সংক্রান্ত বিষয়ে মহুরির সাথে কথার এক পর্যায় বাবুর সাথে থাকা সুবর্ণসাড়া গ্রামের আযম আমাকে অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি দিয়ে উঠে যায়।

পরে পরিষদে আমার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রবেশ করতে বাবুর পক্ষের আযমকে জিজ্ঞেস করে যে, চেয়ারম্যানকে গালিগালাজ করছেন কেন? তাৎক্ষণিক আযমসহ আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে স্থান ত্যাগ করে।

এ ব্যাপারে বেলকুচি থানা উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত শালিসি বৈঠকে একটু গন্ডগোল হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকেই শান্ত করা হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ এখনো পর্যন্ত পাইনি।