ঢাকাবৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেলকুচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক প্রদান

admin
এপ্রিল ২১, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক প্রদান

এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক প্রদান করেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাতলাঠি গ্রামের আব্দুল হাকিমের বাড়িঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়ায় উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ২০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ধুকুরিয়া বেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আবু সামা, দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, স্থানীয় ইউপি সদস্য হাসমত আলী হাসু, পৌর আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী প্রামাণিক, সাইফুল ইসলামসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স/এষ্