ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোল স্থলবন্দরে দুই চোর আটক

মোঃ সাইদুল ইসলাম
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল স্থলবন্দরে দুই চোর আটক

বেনাপোলে ১৪ টি মূল্যবান বিল্ডিং স্ট্রাকচার সহ দুইজন চোর সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি)ভোর রাতে স্থলবন্দরের টিটিআই মাঠ থেকে পিসি সাকিবুজ্জামানের নেতৃত্বে মোঃ সাজু শেখ (৩৫) ও মোঃ ইছাক আলী (৩২) নামে এই দুই চোর আটক করা হয়।

আটক মোঃ সাজু শেখ বেনাপোলের ছোটআঁচড়া এলাকার কিনু শেখের ছেলে এবং মোঃ ইছাক ভবেরবেড় এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

আটকৃতদেরকে বেনাপোল স্থলবন্দর ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে স্থলবন্দরের সহকারী পরিচালক রাশেদুল সজীব ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল এর উপস্থিতিতে পিসি সাকিব আনসার সদস্যদের নিয়ে বেনাপোলের ছোটআঁচড়া এলাকার এক পরিত্যাক্ত ডোবা থেকে ভারত থেকে আমদানিকৃত চট্টগ্রামের শাহ্ সিমেন্ট কারখানার ১৪ টি মূল্যবান বিল্ডিং স্ট্রাকচার উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।