ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি হওয়া মালামাল সহ এক চোর সদস্য আটক

মোঃ সাইদুল ইসলাম
এপ্রিল ১০, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি হওয়া মালামাল সহ এক চোর সদস্য আটক

বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি হওয়া আড়াই লাখ টাকার মালামাল সহ এক চোরকে আটক করতে সক্ষম হয়েছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

সোমবার (১০ই এপ্রিল) ভোরে বেনাপোল ইউনিয়ন পরিষদের নারায়নপুর গ্রাম থেকে সেলিম সরদার (৩২) নামে এক চোরকে আটক করে পুলিশ। সে বেনাপোল নারায়নপুর গ্রামের মৃত শহিদ সরদারের ছেলে।

বেনাপোল পোর্ট থানার মামলা সূত্রে জানা যায়,গত (০১ এপ্রিল) ভোরে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে একটি ল্যাপটপ, প্রিন্টার,প্রজেক্টর পানির মটর টেবিলফেন সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এরই পরিপ্রেক্ষিতে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন বিদ্যালয়ের কর্তীপক্ষ যার মামলা নাম্বার ০৫।

মামলাটি গুরুত্বের সাথে নিয়ে চোর ধরতে মাঠে নামে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

তারই ধারাবহিকতায় বেনাপোল পোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান, ও এস আই বখতিয়ার রহমান, বেনাপোল নারানয়নপুর গ্রাম থেকে সেলিম সরদারের বাড়ি হইতে চুরি হওয়া মালামাল সহ তাকে আটক করতে সক্ষম হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের মালামাল চুরি যাওয়ার পর থেকে আমরা চোরকে ধরতে মরিয়া হয়ে উঠছিলাম, বিভিন্ন তথ্যের মাধ্যমে চোরাই মালামাল উদ্ধার সহ একজনকে আটক করতে সক্ষম হয়েছি।

এছাড়াও চুরির সাথে জড়িত সকল চোরকে ধরতে আমদের অভিযান চলমান রয়েছে।