ঢাকাবুধবার , ২২ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোল বালুন্ডা গ্রামে দূর্বৃত্তদের হাতে ইউপি সদস্য গামছা বাবলু খুন

মো. রাসেল ইসলাম
জুন ২২, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

শার্শায় দূর্বৃত্তদের হাতে বাবলু মেম্বার খুনবেনাপোল বালুন্ডা গ্রামে দূর্বৃত্তদের হাতে ইউপি সদস্য গামছা বাবলু খুন

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশানুরজ্জামান বাবলু (মেম্বার) কে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১০ টার সময় উপজেলার বালুন্ডা বাজারে এ ঘটনায় ঘটে। আশানুজ্জামান বাবলু মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে। এবং বর্তমান ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য।

এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, অজ্ঞাত কিছু লোক প্রথমে বাবলু মেম্বারকে লক্ষ করে বোমা বিস্ফোরণ করে। স্থানীয়রা বোমার শব্দে আতঙ্কিত হয়ে ছুটে পালিয়ে যায়।

পরে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাবলু মেম্বারকে জবাই করে পালিয়ে যায়। দ্রুত মুল আসামিকে সনাক্ত করে কঠিন শাস্তির দাবি করেন নিহত বাবলুর পরিবার।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, কে বা কারা তাকে হত্য করেছে এখুনি বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।