ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোল বন্দরে বিশ্বকর্মা পূজো উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল বন্দরে বিশ্বকর্মা পূজো উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ।। বিশ্বকর্মা পূজো উপলক্ষে যশোর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আজ মঙ্গলবার দিন ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, বিশ্বকর্মা পূজো উপলক্ষে আজও বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমস অভ্যন্তরে আগামীকাল মঙ্গলবার কার্যক্রম চলমান থাকবে।

ভারতের পেট্রাপোল স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাত্তিক চক্রবর্তী জানান, ভারতে আজ বিশ্বকর্মা পূজো উপলক্ষে আজও বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বেনাপোল কাস্টম হাউজে চেকপোস্ট কার্গো শাখার মোঃমাসুদুর রহমান (সুপার) তিনি জানান মূলত বাংলাদেশ ভারত আমদানী রপ্তানি বিশ্বকর্মা পূজো উপলক্ষে আজও বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি)আজাহারুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

স/এষ্