ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১৫, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

মো. সাইদুল ইসলাম: যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে পঁচা পানির পুকুর থেকে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে দৌলতপুর সীমান্ত এলাকার একটি পুকুর থেকে পরিত্যক্ত ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল দৌলতপুর সীমান্তে রাশেদ মাস্টারের বাড়ির উত্তর পাশে পঁচা পানির পুকুরে ফেনসিডিলের চালান মজুত করছে। এমন সংবাদের ভিত্তিতে পুকুরে থেকে ৩টি লাল রঙের প্লাস্টিক বস্তার মধ্যে হতে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মুল্যে ৬লাখ টাকা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল এর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।