ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোল দিয়ে মমতার জন্য ১২০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা

মোঃ সাইদুল ইসলাম
জুন ১২, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল দিয়ে মমতার জন্য ১২০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা

 বেনাপোল প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার ২০০ কেজি মৌসুমী ফল আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বেলা ১১টার সময় যশোরের বেনাপোল বন্দর দিয়ে উপহারের এই আম পাঠানো হয়।
আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন ভারতে নিযুক্ত কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের রাজনৈতিক চ্যান্সারি প্রধান সিকদার মোঃ আশরাফুর রহমান।
পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে এসব আম হস্তান্তর করা হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্মারক হিসেবে এই আম পাঠানো হয়।
এর আগেও মমতার জন্য আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং এ শুভেচ্ছা উপহার দুদেশের সম্পর্কোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।