ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোল দিয়ে ভারতে যেতে পারলেন না ৫৪ ইসকন ভক্ত

চমক নিউজ, বেনাপোল অফিস
ডিসেম্বর ১, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বেনাপোল দিয়ে ভারতে যেতে পারলেন না ৫৪ ইসকন ভক্ত

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) ৫৪ ভক্তকে ফেরৎ পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

শনিবার (৩০ নভেম্বর) দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয় ভারতে প্রবেশের অনুমতি মিলবে না। ফলে ব্যর্থ হয়ে ফিরে যান তারা।

ভারতে যাত্রার উদ্দেশ্যে বেনাপোলে আসা ইসকন ভক্তরা জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রক্ষ্মচারীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

এদিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণ রোধ করা হয়েছে।