ঢাকাবৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোল ছোটআঁচড়ায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল ছোটআঁচড়ায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

যশোরের বেনাপোলে টিসিবি কার্ডধারী ও সাধারণ ভোক্তাদের মধ্যে ও এমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেনাপোল ছোট আঁচড়া এলাকায় স্বল্প মূল্যে চাল বিক্রির উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া, এমএস ডিলার মো. জুলফিকার আলী মন্টু সহ প্রশাসনের কর্মকর্তারা। আগে থেকে ঘোষণা দেওয়ায় চাল বিক্রির উদ্বোধনী দিনেই ক্রেতাদের উল্লেখযোগ্য ভিড় ছিল। প্রতিদিন ৪০০ জন ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল বলেন, দরিদ্র ভোক্তা পর্যায়ে খাদ্য পণ্য সহজলভ্য করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। আমরা আশাকরি এর ফলে দরিদ্ররা উপকৃত হবেন।