ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৬, ২০২৪ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

মনির হোসেন, বেনাপেল প্রতিনিধি।।শুক্রবার ২৫অক্টোবর বেনাপোল অভিযান পরিচালনা করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে।

এ সময় তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক তামান্না তাসনীম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, এদিন বেনাপোল চেক পোস্ট বাজার, কাঁচাবাজার, রজনীগন্ধ্যা কোল্ড স্টোর ও সেনা কল্যাণ কোল্ড স্টোরেজসহ তদারিক করা হয় ১৫টি প্রতিষ্ঠানে।

পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কিনা বিষয়ে তদারকি করা হয়। তদারকিকালে ছনিয়া মেডিকেল স্টোরকে ২ হাজার টাকা , রোকেয়া মেডিকেলকে ৪ হাজার টাকা ও দেওয়ান স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

স/শাহিন