বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাওড়ে পড়ে সুজন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন সোহান নামে আরও একজন। নিহত সুজন বেনাপোল নামাজ গ্রামের মৃত্যু আব্দুল কাদের এর ছেলে।
মঙ্গলবার বিকালে বেনাপোল পেচোর বাওড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঈদের দিন বিকালে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে রাস্তার পাশে থাকা বাওড়ে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক সোহান ও সুজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত বলে নিশ্চিত করেন।
ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।
স/রা

