ঢাকাশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোলে মাদকসহ বিভিন্ন মামলার ১৪জন পলাতক আসামী গ্রেফতার

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ৭, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে মাদকসহ বিভিন্ন মামলার ১৪জন পলাতক আসামী গ্রেফতার

বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানা এবং মাদকসহ ১৪ জন আসামী কে গ্রেফতার করেছেন পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার বেনাপোল পোর্ট থানা এলাকার কয়েকটি গ্রামে এ অভিযান চলে। এসময় দীর্ঘদিন পলাতক থাকা বিভিন্ন মামলার ১২ জন পরোয়ানাভুক্ত আসামি ও ইয়াবা-গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো, বেনাপোল এলাকার রশিদের ছেলে মো. রানা (২২), মো. সামছুর রহমান (৪৯), মো. আক্তার হোসেন (২৮), মো. বেল্লাল (২৫), মো. আনিচুর রহমান (৪৫), মো. ইনছান আলী (৪৬), মোছাঃ হনুফা বেগম (৫০), মো. ময়েন উদ্দিন (১৮), মো. ইমরান হোসেন (২৪), মো. রহমত (৪৮), আঃ হাকিম (৫৫), আসলাম মোল্লা (৩৮) সর্ব থানা বেনাপোল পোর্ট।

এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বড় আঁচড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আবুবক্কর (২৫) ও ২৫০ গ্রাম গাঁজা সহ দক্ষিন বারপোতা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে মো. জাহিদ হাসান (৩৫) কে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, সংগীয় ফোর্স নিয়ে কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১৪ জন পলাতক আসামি গ্রেফতার করি। এদের বাড়ি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে দুইজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিশেষ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।