ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার

মো. সাইদুল ইসলাম: যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালি গ্রাম থেকে ৩২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো. আলাউদ্দীন (২৭) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, যশোরের সদস্যরা। গ্রেপ্তারকৃত আলাউদ্দীন ওই গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ফ্লা. লে. মো. রাসেল জানান, গোপন সংবাদে জানা যায় বেনাপোলের পুটখালি উত্তরপাড়া গ্রামের মো. আলাউদ্দীন এর বসত বাড়িতে মাদকদ্রব্য বিক্রির জন্য মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে গোয়ালঘরে রাখা ৩২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক কারবারী আলাউদ্দীনকে গ্রেপ্তার করে।

আসামী আলাউদ্দীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূলে ভরতীয় ফেন্সিডিল ক্রয় করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করে থাকে।

জব্দকৃত আলামত ও আসামী আলাউদ্দীনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর পূর্বক মাদক আইনে বেনাপোল পোর্ট থানায় এটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।