ঢাকারবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোলে বিপুল পরিমান নিষিদ্ধ ভারতীয় প্রসাধনী উদ্ধার

মোঃ সাইদুল ইসলাম
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় প্রসাধনী উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

রবিবার সকাল ১০টায় বন্দরের বিভিন্ন পয়েন্ট থেকে এসব নিষিদ্ধ প্রসাধনী উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভারত থেকে বন্ধনএক্সপ্রেস ট্রেনে বিপুল পরিমান নিষিদ্ধ প্রসাধনী বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন প্রসাধনী উদ্ধার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

তবে পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া।