ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোলে পৃথক অভিযানে ইয়াবা ফেনসিডিল গাঁজা সহ গ্রেফতার ৫

মোঃ সাইদুল ইসলাম
মার্চ ১, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে পৃথক অভিযানে ইয়াবা ফেনসিডিল গাঁজা সহ গ্রেফতার ৫

যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ১২৫ বোতল ভারতীয় ফেনসিডিল,৪০ পিচ ইয়াবা,৩০০ গ্রাম গাঁজা সহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার (১ মার্চ) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

১২৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতারকৃত আসামীদের তালিকা (১) এনামুল হক কসাই (২৫), পিতা-মোঃ আক্বাস আলী,গ্রামঃভবারবেড়, ( ২ ) মোঃ হানিফ হোসেন আচড় (২৩), পিতা-কালু হোসেন, গ্রামঃ ভবারবেড়, (৩ )মোঃ শাজা জালাল (৩৯), পিতা-আবুল কাশেম, গ্রামঃ-বড় আঁচড়া,

৪০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ( ৪) মোঃ ইকবাল মোড়ল(২৫), পিতা-মোঃ জয়নাল আবেদীন মিস্ত্রী , গ্রাম- শিকড়ী (মাঠপাড়া বটতলা) এবং ৩০০ শত গ্রাম গাঁজাসহ (৫) মোঃ সোহান হোসেন কালু(২৩), পিতা-মোঃ নুর ইসলাম, মাতা-আয়শা খাতুন ,স্থায়ী: গ্রাম- বড় আচঁড়া, সর্ব থানা- বেনাপোল পোর্ট, জেলা –যশোর তাদেরকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলে তাদেরকে যশোর কোর্টে প্রেরণ করা হবে৷