ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোলে পুলিশের অভিযানে ৫কেজি গাঁজা উদ্ধার, আটক ১

চমক নিউজ, বেনাপোল অফিস
ডিসেম্বর ১৮, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে পুলিশের অভিযানে ৫কেজি গাঁজা উদ্ধার, আটক ১

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আবু বক্কর (৪৭) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আটক আবু বক্কর বেনাপোল পোর্টথানার বোয়ালিয়া গ্রামের মৃত চান্দালি কাজীর ছেলে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বেনাপোল বোয়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের আবু বক্করের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।