বেনাপোলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার, আটক ১০
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজা সহ ১ জন ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৯জন পলাতক আসামী কে আটক করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আসামীরা হলেন, বেনাপোল বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত চান্দালী কাজীর ছেলে মো. আবু বক্কর কাজী (৫০), পোড়াবাড়ী নারায়নপুর গ্রামের মৃত সোহরাব শিকদারের ছেলে মো. হাচান শিকদার, সাদিপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে মো. শরিফুল ইসলাম (২২), বারপোতা গ্রামের আবু বক্কার সিদ্দিকের বড় ছেলে নুর মোহাম্মাদ (৪৫), ছোট ছেলে মোহাম্মাদ (৪১), ভবারবেড় গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে কামাল হোসেন (২৫), পুটখালী গ্রামের মৃত আঃ সাগর মোড়লের ছেলে আরিফুল ইসলাম (২৪), একই গ্রামের মৃত আঃ ছাত্তার মোড়লের ছেলে মো. আরিফুল ইসলাম ও মো. আঃ ছাত্তারের ছেলে আরিফুল ইসলাম।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাটবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু বক্কর কাজী নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। একই সাথে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৯জন আসামীকে আটক করা হয়েছে। আটক আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

