ঢাকাবৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

যশোরের বেনাপোলে ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে বেনাপোল কাগজপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন সাতক্ষীরা জেলার বালিয়া ডাঙ্গা গ্রামের রমজান চৌকিদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কাগজপুকুর মোড়ে একটি দোকানে বসে চা খাচ্ছিলো আলী হোসেন। বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেন আসার কিছু পূর্বেই তিনি ট্রেন লাইনের উপর শুয়ে পড়েন আত্মহত্যার জন্য। এসময় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আলী হোসেনের বাম পা মাজা থেকে বিচ্ছিন্ন হয়ে মারাত্মক জখম হন। উপস্থিত লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানেই কিছুক্ষণ পরে তিনি মৃত্যু বরণ করেন। নিহত আলী হোসেন পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন বলে জানা যায়।