ঢাকারবিবার , ২৬ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোলে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ২৬, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অবৈধ অনুপ্রবেশ,মাদকদ্রব্য,নারী শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল আইসিপিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে আইসিপি ক্যাম্পের সামনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম তিনি উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের মাঝে দিক নির্দেশনা বক্তব্য রাখেন।

তিনি বলেন অবৈধ অনুপ্রবেশ,নারী শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধ স্থানীয়দের সহযোগিতা করতে আহ্বান করেন।তিনি আরো বলেন মাদক পাচারকারীদের সাথে কোন আপস নেই তারা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল চেকপোস্ট বাজার কমিটি’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মিলন হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ ও ক্যাম্পের বিজিবির সদস্যরা।