মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
বর্নীল আয়োজনে উদযাপিত হলো অনলাইন মিডিয়া জগতের অনন্য নিউজ পোর্টাল “এস এন বাংলা নিউজ”র ৩য় বর্ষপূর্তী। ২০২১ সালে প্রতিষ্ঠিত যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা থেকে প্রচারিত পোর্টালটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে পাঠকের মনে স্থান করে নিয়েছে এবং জনপ্রিয় নিউজ পোর্টাল হিসেবে পাঠক নন্দিত হয়েছে।
পাঠক নন্দিত জনপ্রিয় এ অনলাইন নিউজ পোর্টালটি ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, কেক কাটা,সম্মাননা স্মারক প্রদান সহ কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার(১৫ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল রেলওয়ে সড়ক সংলগ্ন “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঐ ক্লাবের সভাপতি- মো.সাহিদুল ইসলাম শাহীন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-মো.আইয়ুব হোসেন পক্ষী(সাধারণ সম্পাদক,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল)।
এর আগে কেক কেটে ৪র্থ বর্ষে পদার্পনের দ্বার উন্মোচন করেন অতিথিবৃন্দরা। পিচ পিচ কেক কেটে নিজে খান এবং সহকর্মীদেরকেও খাওয়ান “এস এন বাংলা নিউজ”র সম্পাদক ও প্রকাশক মো.মিলন কবির।
এ সময় সম্পাদক মিলন কবির বলেন, “মাত্র ৩ বছরে “এস এন বাংলা নিউজ” বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে পাঠকের মনে স্থান করে নিয়েছে এবং জনপ্রিয় নিউজ পোর্টাল হিসেবে পাঠক নন্দিত হয়েছে। ভবিষ্যতে আরও ভালো সংবাদ প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে আগামীতে। তিনি
বলেন, সারাদেশের সাধারণ পাঠকরাই আমাদের প্রাণ। আমরা পাঠকদের চাহিদাকে গুরুত্ব দিয়েই আমাদের পোর্টালে সংবাদ করে থাকি। এ কারণে অতি অল্প সময়ে পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছি। এস এন বাংলা নিউজ পাঠকদের কাছে জনপ্রিয় হওয়ার একমাত্র কারন হচ্ছে দ্রুত সময়ে সংবাদ আপলোড করা হয়। আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা থাকলে আগামীতে “এস এন বাংলা নিউজ” হতে পারে দেশ সেরা সংবাদ মাধ্যম। এই প্রত্যাশায় আমরা দেশ ও দেশের মানুষের পাশে, সমাজের আয়না হিসেবে থাকতে চাই”।
উল্লেখ্য,মো. মিলন কবির, “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” পরিচালনা পর্ষদের সহ-আইন বিষয়ক সম্পাদক। এ ছাড়াও তিনি একজন শর্টফিল্ম নির্মাতা,পাশাপাশি একজন গুণী নাট্য শিল্পি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোঃ মনির হোসেন(প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের সংবাদ), মোঃ আলী হোসেন বাচ্চু(প্রতিনিধি, দৈনিক অর্থনীতি)। মোঃ আসাদুজ্জামান রিপন(প্রতিনিধি, দৈনিক লাখো কন্ঠ), তামিম হোসেন সবুজ(প্রতিনিধি,টিভি চ্যানেল এস/ দৈনিক অনির্বাণ), মো. রাসেল ইসলাম (প্রতিনিধি,গ্লোবাল টিভি), মো. মোশারেফ হোসেন মনা (প্রতিনিধি, দৈনিক বিজনেস ফাইল)। মো.সংগ্রাম হোসেন বাবু (আনন্দ টিভি ক্যামেরাপার্সন)। মো. সাগর হোসেন আকাশ (প্রতিনিধি.দৈনিক খোলা কাগজ)। মিলন কবীর (প্রতিনিধি, দৈনিক রূপান্তর প্রতিদিন)। মোঃ রায়হান সিদ্দিকী(প্রতিনিধি,জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা,যশোর জেলা প্রতিনিধি), মো.জসিম উদ্দিন(প্রতিনিধি,দৈনিক যশোর)।

