ঢাকাসোমবার , ৮ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বৃষ্টির আশঙ্কায় শুরু হচ্ছে সিরিজ, জয়ের ধারাবাহিকতায় থাকতে চায় বাংলাদেশ

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৮, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বৃষ্টির আশঙ্কায় শুরু হচ্ছে সিরিজ, জয়ের ধারাবাহিকতায় থাকতে চায় বাংলাদেশ

রাহুল রাজ ।। আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ। চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা তিনটায় মাঠে গড়াবে ম্যাচ। তবে ম্যাচ শুরুর আগেই চেমসফোর্ডে স্বাগতিকদের মধ্যে বইছে বিশ্বকাপের ভিন্ন এক উত্তেজনা। এই সিরিজের তিনটি ম্যাচের জয়ই স্বাগতিকদের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ করে দিতে পারে। স্বভাবতই স্বাগতিকরা চাইবে তিন ম্যাচ জয়।

তবে বাংলাদেশের সে ভয় নেই। অনেক আগেই সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছেন টাইগারা। তাদের ভাবনায় থাকছে বিশ্বকাপ এবং এশিয়াকাপের জন্য প্রস্তুত হওয়া। অক্টোবর-নবেম্বরে হতে যাওয়ার বিশ্বকাপের আগে বাংলাদেশ দল ব্যাটিং-বোলিংয়ে কতোটা নিজেদের তৈরি করতে পারছে, তারই একটি পরীক্ষা-নিরীক্ষার সুযোগ।

এরপরও মাঠের লড়াইয়ের আগে স্বভাবতই উঠে আসে দু’দলের পরিসংখ্যানের নানা চিত্র। সে হিসাবে বলা যায়- এই সিরিজেও বাংলাদেশ ফেভারিট। ২০০৭ আর ২০১০ সাল। এই দুই বছরে দু’টি ম্যাচেই আইরিশদের কাছে পরাজয়ের স্বাদ গ্রহণ করেছিলো বাংলাদেশ। তের ম্যাচের বাকি দুই ড্র আর নয় ম্যাচ জয় টাইগারদের। সর্বশেষ ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের ২-০তে পরাজিত করেছিলো। এবার ফিরতি সিরিজের পালা।

এই সিরিজেও টাইগারদের লক্ষ্য যে জয়ের ধারাহিকতায় থাকা, তা বলার অপেক্ষা রাখে না। যদিও ব্রিটিশ কন্ডিশন নিয়ে আতঙ্ক অনেক আগ থেকেই। ইংলিশ আবহাওয়া বলছে আজ চেমসফোর্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি। এই আশঙ্কাতেই পুড়ে মরছেন টাইগাররা।

তবে আইরিশরাও স্বপ্ন দেখতে পারে দলের সঙ্গে য্ক্তু হওয়া অধিনায়ক এন্ডি বালব্রেইনকে পেয়ে। প্রায় সাড়ে চার কোটি টাকায় আইপিএল খেলুড়ে এই আইরিশ অধিনায়ক বাংলাদেশ সফরে ছিলেন না। ইনজুুরির কারণে ছিলেন মাঠের বাহিরে। পরবর্তীতে আইপিএল খেলেন। এবার দলের নেতৃত্বে থাকছেন এন্ডি বালব্রেইন। তিনিই হয়ে উঠেতে পারেন স্বাগতিকদের ট্রাম্পকার্ড!

এরপরে টানা জয়ে থাকা টাইগারদের মনোবল তুঙ্গে। ঘরের মাঠে জয়ের ধারাটা তারা চেমসফোর্ডেও রাখতে চান। ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক তেমনি ইঙ্গিত দিয়েছেন। এও জানিয়েছেন, বিশ্বকাপে জয়ের ধারাবাহিক হিসাবে সহায়ক হয়ে উঠবে এই সিরিজ। পাশাপাশি একটি নির্দিষ্ট পরিকল্পনার সাথেও অভ্যস্ত হওয়া। নির্বাচকরাও সেই ব্যাখ্যা করেছিলেন, আয়ারল্যান্ড সিরিজটি সেই পরিকল্পনা নির্ধারণের জন্য একটি সঠিক মাধ্যম।

এমন কি অধিনায়ক তামিম ইকবাল মাঠের লড়াইয়ে আগেও সেই কথাগুলোই জানিয়েছেন মিডিয়ায়, ‘খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে এবং দেখতে হবে কোন কম্বিনেশন আমাদের জন্য সহায়ক হবে। এশিয়া কন্ডিশনে আমরা একজন অতিরিক্ত স্পিনার নিয়ে খেলবো, কিন্তু ইংল্যান্ডের কন্ডিশনে আমরা স্বাভাবিকভাবে একজন অতিরিক্ত পেসার নিয়ে খেলবো। ম্যাচ জিততে আমরা নিজেদের সেরাটা দেব। বিশ্বকাপের আগে আসন্ন কিছু সিরিজে আমরা নিজেদের খেলার ধরণ নিয়ে কাজ করবো।’

কোচ চন্ডিকা হাথুরুসিংহর কথায়, আধুনিক ক্রিকেটের সাথে মানিয়ে নিতে আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায় তার দল। একই সাথে আক্রমণাত্মক ফিল্ডিং সাজানো, আমাদের কোন ধরনের বল করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া। সুতরাং আমরা নিজেদের প্রমাণের জন্য খেলোয়াড়দের এমন স্বাধীনতা দিতে চাই।’

সম্প্রতি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ঐ সিরিজে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের ইতিহাসে ৬ উইকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৪৯ রান করে বাংলাদেশ। ম্যাচটিতে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের পক্ষে যা দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে এবং একমাত্র টেস্টও জিতেছিলো বাংলাদেশ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হুম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।

স/এষ্