ঢাকারবিবার , ৩০ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিয়ে করলেন গীতিকার সোমেশ্বর অলি

admin
জুলাই ৩০, ২০১৭ ২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিয়ে করলেন ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’-খ্যাত গীতিকার সোমেশ্বর অলি। কনের নাম নুসরাত জাহান আইভি। রাজধানীর মিরপুর পল্লবীর একটি কনভেনশন হলে শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

‘নতুন জীবন শুরু করলাম আমরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। শুক্রবার পারিবারিকভাবেই বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে।’

সোমেশ্বর অলির জন্ম ও বেড়ে ওঠা নেত্রকোণায়। এক দশক আগে ঢাকায় এসেছিলেন কবিতা লেখার জন্য। কবিতা চর্চার পাশাপাশি গানও লিখতে শুরু করেন।

২০১১ সালে প্রকাশিত লুৎফর হাসানের ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ অ্যালবামের সব গান তার লেখা। গান লিখতে লিখতে হয়ে গেলেন চলচ্চিত্রের গীতিকার। ছবির চিত্রনাট্যও লিখছেন সোমেশ্বর অলি।

অলির লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আসো মামা হে, শূন্য থেকে আসে প্রেম, সুইসাইড নোট, আয়নামহল ও কত রঙের হাতছানি।

পেশাগত জীবনে সোমেশ্বর অলি একটি জনপ্রিয় অনলাইনের বিনোদন বিভাগের প্রধান।

স/মা