ঢাকাশনিবার , ১৬ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিলে সাঁতার কাটতে গিয়ে সখিপুরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১৬, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিলে সাঁতার কাটতে গিয়ে সখিপুরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে বহেড়াতৈল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূগলিচালা গ্রামের মোঃ হাকিম মিয়ার ছেলে মামুন আহমেদ (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার(১৬জুলাই)উপজেলার বহেড়াতৈল বাজার সংলগ্ন ঈদগাহ মাঠের কাছে নকিল বিলে এ ঘটনা ঘটে। মামুন লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষে অধ্যয়নরত ছিল।

এবিষয়ে বহেরাতৈল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, ১৬ জুলাই শনিবার বেলা ১২ টার দিকে মামুন আহমেদসহ ৭-৮ জন বন্ধু মিলে বহেড়াতৈল ঈদগাহ মাঠের কাছে নকিল বিলে বাতাস ভর্তি বড় আকারের টিউব নিয়ে সাঁতার কাটতে গেলে হঠাৎ মামুন ও শাহেদ টিউব থেকে ছিটকে পানিতে ডুবে যেতে থাকে।

ওই দুই জনকে পানিতে ডুবতে দেখে বন্ধুরা চিৎকার শুরু করে।চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে অতি দ্রুতই শাহেদকে উদ্ধার করে এবং প্রায় ১ ঘন্টা খোঁজাখোঁজির পর মামুনকে অচেতন অবস্থায় উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

মামুনকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত তরুণ শিক্ষার্থী মামুনের পরিবার, আত্বীয়-স্বজন, বন্ধু মহল ও তার এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

স/এষ্