বিমানবন্দর থানা এলাকায় ৩০০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট সহ গ্রেফতার ১
মো: রফিকুল ইসলাম মিঠু ( উত্তরা) ঢাকা।। গত (মঙ্গলবার) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস নেশাজাতীয় Tapendol Tablets সহ একজনকে গ্রেপ্তার করেন বিমানবন্দর থানা পুলিশ।
এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া পিপিএম জানান গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা এলাকার গোল চত্বর সংলগ্ন হোটেল ওয়ান্ডারইন এর সামনে পাকা রাস্তার উপর থেকে মহিউদ্দিন (৩০) কে ৩০০০ হাজার পিস Tapendol ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানের নেতৃত্ব দেন এসআই সুমন শিকদার ও এ এস আই মিকাইল মোল্লা। বিস্তারিত বিবরণে তারা বলেন গত বছর থেকে এই নেশা জাতীয় ট্যাবলেট বাংলাদেশে আসতে শুরু করেছে।
বিশেষ করে এই ট্যাবলেট গুলো বিমানবন্দর রেলস্টেশন হয়ে ঢাকায় ডুকে। বিমানবন্দর ষ্টেশনের আশেপাশের লোকজনের ভার্ষ্যমতে জিআরপি পুলিশের ব্যর্থতার কারণে এই ধরনের মাদক সরবরাহ হয়ে আসছে। এ বিষয়ে বিমানবন্দর থানার মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়।
স/এষ্

