বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী
সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ
বরিশাল ব্যুরো॥ বরিশালে বিদ্যুতর দাম বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে গণসংহতি আন্দোলন বরিশাল কমিটি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, নজরুল ইসলাম খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি মো. জাবের, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জামান কবির প্রমূখ।
স/অ

