বিএম কলেজের পুকুর থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
বরিশাল ব্যুরো ॥ বরিশালের বিএম কলেজের পুকুরে গোসল করতে নেমে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কলেজ শিক্ষার্থীর নাম সিমান্ত সে নগরীর শেরেবাংলা সড়কের বাসিন্দা ও বরিশাল আলেকান্দা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সিমান্ত বিএম কলেজের পুকুরে গোসলে নেমে নিখোঁজ হয়। পরে সিমান্ত পুকুরে ডুবে যাওয়ার বিষয়টি বিএম কলেজের শিক্ষার্থীরা ফায়য়ার সার্ভিসকে জানয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স/এষ্

