ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে : তথ্যমন্ত্রী

nayem ahmed
আগস্ট ২৭, ২০১৯ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সচিবালয়ের সভা কক্ষে সাংবাদিকদের বলেন, , বিএনপি আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। দীর্ঘদিন দেশবাসীকে অবরুদ্ধ করে রেখেছে। দেশের মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়ে তাদের রাজনীতি থেকে আস্তা কুড়ে নিক্ষেপ করেছে।

এর আগে তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বিসিএসএস) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।

তিনি বলেন, গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মিত হচ্ছে এবং এফডিসিতে একটি বহুমুখী ভবন নির্মাণে প্রায় সাড়ে ৩ শ’ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সিনেমা হলগুলো পুনরায় চালু করতে ব্যাংক ঋণের জন্য সরকার বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছে। পাশাপাশি জেলা পর্যায়ে প্রতিটি তথ্য ভবনে একটি করে হল নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা হয়েছে।

বৈঠকে অতিরিক্ত তথ্য সচিব মো. আজহারুল হক, বিসিএসএস সভাপতি ফল্গুনী হামিদ এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সুত্র : বাসস