বারহাট্টায় ১০ম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে বখাটে যুবক। নিহত শিক্ষার্থী উপজেলার বাউসী ইউনিয়ন এর প্রেম নগর ছালিপুরা গ্রামের নিখিল চন্দ্র বর্মণ এর মেয়ে মুক্তি রানী (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ মে (মঙ্গলবার) দুপুর ২ টার দিকে প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয় থেকে ওই শিক্ষার্থী বাড়িতে যাওয়ার পথে (বাড়ির কাছাকাছি স্থানে) একই গ্রামের শামছু মিয়ার ছেলে মোঃ কওছার মিয়া (১৮) ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে মুক্তি রানীকে গুরুতর জখম করে। স্থানীয় এবং পরিবারের লোকজন জখমীকে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জখমীকে নিয়ে যাওয়ার পর বিকাল ৫ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অফিসার ইনচার্জ, বারহাট্টা থানার সরকারি নম্বরে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন করে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ডিআইও-১ মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধী কাওছার পলাতক আছে। মামলা রুজু প্রক্রিয়াধীন। পলাতক কাওছারকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।
বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাময়িক দায়িত্বে থাকা সানজিদা চৌধুরী জানান, স্কুল শিক্ষার্থীর মৃত্যুর সংবাদটি তিঁনি শুনেছেন এবং বারহাট্টা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে কথা বলেছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত তথ্য ওসি বারহাট্টা থানা বলতে পারবেন।
স/এষ্

