বাঘারপাড়া উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
বাঘারপাড়া (যশোর) আজম খাঁন: যশোরের বাঘারপাড়ায় জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৪ মে) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় আগামী ১৫ জুন থেকে ২১ জুন সারাদেশ ব্যাপি প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা বিষয়ক কৌশল তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ , শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান , সমাজসেবা কর্মকর্তা এ টি এম মাসুদ হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুুবুল আলমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
স/এষ্

