বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: গতকাল যশোরের বাঘারপাড়ায় দরাজহাট ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকালে হাবুল্ল্যা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম কাজল।
বাঘারপাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক সাহেব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী। শ্রমিকলীগ নেতা আসলাম গাজী ও অসীম কুমার বিশ্বাষের সঞ্চালনায় অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আশোক সাহা, বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বর্তমান যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর জুলফিক্কার আলী জুলাই, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম, এনায়েত হোসেন লিটন, রফিকুল ইসলাম ইলিয়াজ, টিপু সুলতান, সোহেল রানা প্রমুখ।
স/এন

