ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় মায়ের কোল থেকে সাড়ে ৪ মাস বয়সী শিশু উধাও

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৩, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় মায়ের কোল থেকে সাড়ে ৪ মাস বয়সী শিশু উধাও

আজম খান,বাঘারপাড়া (যশোর) : মায়ের কোলে ঘুমিয়ে ছিলেন ছোট ছেলে সাড়ে চারমাস বয়সী শিশু তাহসিন। তার সাথে পাঁচ বছর বয়সী বড় ছেলে তাসকিনও ঘুমিয়ে ছিলেন। হঠাৎ মা সীমা খাতুনের ঘুম ভেঙে গেলে দেখেন ছোটছেলে তাহসিন পাশে নেই।

রাত তখন সাড়ে ৯ টা হবে। এ অবস্থায় বাড়ির পাশে চায়ের দোকানে বসে থাকা শিশুটির বাবা আল আমিন স্ত্রীর ফোন পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসেন। অনেক খোঁজাখুঁজি করেও তারা সন্ধান পায়নি আদরের বুকের ধন সন্তানকে।

ঘটনাটি ঘটেছে গত ১৬ জুন যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম গ্রামে। পরের দিন ১৭ জুন শিশুটির বাবা আল আমিন এ বিষয়ে বাঘারপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এক সপ্তাহ পার হলেও মেলেনি শিশু তাহসিনের সন্ধান।

শিশুটির মা সীমা খাতুন বলেন, ওইদিন এশা’র নামাজের পর দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ি।ঘরের দরজা খোলা থাকলেও বারান্দার গ্রীল আটা ছিল। রাত সাড়ে ৯টার দিকে ভাসুরের মেয়ে আমাকে ঘুম থেকে জাগিয়ে ছেলে তাহসিনকে কোলে নেবে বলে খুঁজতে থাকে। এ সময় দেখতে পাই ছোটছেলে বিছানায় নেই। এরপর মনির বাবাকে ফোন করি।

শিশুটির বাবা আল আমিন বলেন, অনেক জায়গায় খুঁজেছি। সাতদিন পার হলেও কোথাও পায়নি আমার আদরের ধনকে। সন্দেহের তালিকায় যারা আছে, তাদের নাম থানায় বলেছি। তদন্ত চলছে। তাই তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছি না।

জানতে চাইলে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, আমরা সব জায়গায় খবর নিচ্ছি। খবর পেলেই বিস্তারিত জানাবো। এ নিয়ে আমাদের পাশাপাশি কাজ করছে পিবিআই ও ডিএসবি।

স/এষ্