বাঘারপাড়ায় মাটিচাপা পড়ে এক শিশু নিহত
বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁন: বাঘারপাড়ার মামুদালিপুর গ্রামে এক কিশোর মাটি চাপায় নিহত হয়েছে।
রবিবার বিকালে বাঘারপাড়ার মামুদালিপুর গ্রামের জাহিদ হোসেনের ছেলে রামিম (১০) এসকেবেটর দিয়ে পুকুরের বালি উত্তোলন দেখতে যায়। এসময় হটাৎ করে জয়াল নিয়ে পাড়ের মটি সহ শিশুটি গভীর খাঁদে পড়ে যেয়ে বালি ও মাটি চাপা পড়ে।
খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিস দীর্ঘ চার ঘন্টার প্রচেষ্টায় রামিমের লাশ উদ্ধার করেছে।
নিহতের পারবারিক সূত্রে জানাগেছে, দোহাকুলা ইউপি সদস্য মামুদালিপুর গ্রামের সজীম উদ্দীনের একটি মজা পুকুর এসকেবেটর দিয়ে খননের কাজ চলছিলো। বালি তোলার কারনে পুকুরটি প্রায় ২০/২৫ ফুট গভীর হয়ে গেছে।
রবিবার বিকাল চারটার দিকে রামিম ঐ পুকুরের পাড়ে এসে বালি তোলা দেখার সময় হঠাৎ করে ঐ পাড় ধ্বসে পড়লে রামিম গভীর খাদে পড়ে বালি-মাটি চাপা পড়ে।
ভয়ে এসকেবেটরের চালক পালিয়ে যায়। খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিস সেখানে রামিমকে উদ্ধারের কাজ শুরু করে। দীর্ঘ চার ঘান্টার প্রচেষ্টায় রাত আটটার দিকে নিহত রামিমের লাশ উদ্ধার করা হয়।
স/এষ্

