ঢাকাশনিবার , ১৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় বালক অনুর্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধন

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৪, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় বালক অনুর্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধন

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খান: যশোরের বাঘারপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট অনুর্ধ ১৭ (বালক) টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু সাহা, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, প্রধান শিক্ষক জুলহাস উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচিন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

বিকেল সাড়ে ৩ টায় বাঘারপাড়া পাইলট স্কুল মাঠে দিনের প্রথম খেলায় প্রতিদ্বন্দিতা করেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন বনাম জহুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

এ খেলার দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মাথায় জহুরপুরের আক্তার হোসেন একটি গোল করেন। এতে ১-০ গোলে জয় পায় জহুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

একই মাঠে দ্বিতীয় খেলায় রায়পুর ইউনিয়ন বনাম ধলগ্রাম ইউনিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল শূন্য ড্র হয়।

এতে টাইব্রেকারে রায়পুর ৩-২ গোলে ধলগ্রাম ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

স/এষ্