ঢাকাবুধবার , ১৫ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৫, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

আজম খাঁন, বাঘারপাড়া(যশোর) : যশোরের বাঘারপাড়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদের হল রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আ ন ম আবুজর গিফারী । বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ , মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস , সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী ।

কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। মুক্ত আলোচনায় অংশ নেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাগন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। কর্মশালায় ১০টি উদ্যোগের বাস্তবায়ন চ্যালেঞ্জ, সমস্যা ও সমাধানে প্রতিটি বিষয়ে নিধার্রিত অংশীজন লিখিত মতামত দেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা এটি এম মাসুদ হোসেন।

স/এষ্