ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

nayem ahmed
আগস্ট ২১, ২০১৯ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁনঃ যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু দুটি হলো নারিকেলবাড়িয়া গ্রামের সৈয়দ অালীর ছেলে আলামিন হোসেন (৫) ও জামান অালীর ছেলে সাদ হোসেন (৫)। নিহতদের পিতাগন সম্পর্কে চাচাতো ভাই।

আলামিন হোসেনের বাবা সৈয়দ আলী জানান, নারিকেলবাড়িয়া গ্রামের সরদার পাড়ায় মিজানুর রহমানের পুকুর পাড়ে তাঁর ছেলে আলামিন ও তার চাচাতো ভাই জামানের ছেলে সাদ খেলা করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের পুকুর পাড়ে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদেরকে ভাসমান অবস্থায় পাোয়া যায়।

সেখান থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক কৌশিক আশরাফ বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মৃত্যুবরণ করেছে।

 

স/এন