ঢাকারবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ার জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ার জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মোঃ আজম খাঁন, বাঘারপাড়া (যশোর): বাঘারপাড়ার জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে (অভিভাবক সদস্য গ্রুপে) মোঃ বোরহান উদ্দিন এর নেতৃত্বাধীন প্যানেল মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বাধীন প্যানেলকে পরাজিত করে ৪/১ পদে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

রবিবার বেলা ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ভোটে সর্বমোট ২৬৩ জন ভোটার স্বধীনভাবে ভোটের মাধ্যমে তাদের মতামত প্রদান করেন। এ নির্বাচনে
৪টি পুরুষ সদস্য পদে মোট প্রার্থী ৯ জন এবং ১টি মহিলা সদস্য পদে মোট প্রার্থী ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। পুরুষ প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ১১৫ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করেন মোহাম্মদ জনাব আলী। এছাড়া ভোটে পাস হওয়া অন্যান্যরা হলেন মোঃ শরিফুল ইসলামঃ প্রাপ্ত ভোট- ১০৮, মোঃ খাইরুল ইসলামঃ প্রাপ্ত ভোট -১০৫ এবং মোঃ মোস্তাফিজুর রহমান হিরুঃ প্রাপ্ত ভোট -১০৫। এছড়া মহিলা সদস্য পদে মোছাঃ আর্জিনা খাতুন ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে পরাজিত প্রার্থীরা হলেন মোঃ মফিজুর রহমান -১০১ ভোট, মোঃ নাছির উদ্দীন -১০০ ভোট, মোঃ আমিনুর ইসলাম – ৯৯ ভোট, আমানুল ইসলাম -৯৪ ভোট এবং নোঃ ইমরান হোসেন-১৭ ভোট পেয়েছেন।
প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খান। তিনি জানান জানান যে, এ নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোল্যা জানান অত্যন্ত সফলভাবে নিরপেক্ষতার সংগে সম্পন্ন হয়েছে।

স/এষ্