ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়া প্রাথমিক শিক্ষক সংগঠনের স্মারকলিপি প্রদান

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৩, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া প্রাথমিক শিক্ষক সংগঠনের স্মারকলিপি প্রদান

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ।। যশোরের বাঘারপাড়া প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকদের বেতন গ্রেড নির্ধারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। শিক্ষকরা জানান, বৈষম্যের কারনে দিন দিন প্রাথমিক বিদ্যালয়ে মেধাবীর আসছে না।

অথচ শিক্ষার মূল ভিত্তিই হলো প্রাথমিক শিক্ষা। তাই যৌক্তিকতা ও ন্যায্যতার বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড ন্যায়সংগত। স্মারকলিপি প্রদানের আগে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষকরা মানববন্ধন করেন। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক উপস্থিত ছিলেন।

স/এষ্