ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়া উপজেলা বিএনপি কর্তৃক ৮ ইউনিয়ন কমিটির অনুমোদন

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৭, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া উপজেলা বিএনপি কর্তৃক ৮ ইউনিয়ন কমিটির অনুমোদন

আজম খাঁন, বাঘারপাড়া(যশোর) : বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি কর্তৃক উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন এর ২৫/২৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে।

উপজেলা বিএনপি সূত্র থেকে জানা যায়, ১ নং জোহরপুর ইউনিয়নে কাজী মনিরুজ্জামান সভাপতি, মো: আবুতালেব বিশ্বাস সাধারণ সম্পাদক ও মো: ফিরোজ বিশ্বাস সাংগাঠনিক সম্পাদক সহ ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
২ নং বন্দবিলা ইউনিয়নে মো: মনিরুজ্জামান তপন সভাপতি, মো: আজিজুর রহমান সাধারণ সম্পাদক ও শওকত হোসেন সাংগঠনিক সম্পাদক সহ মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
৩ নং রায়পুরে ইউনিয়নে মো: আব্দুস সালাম সভাপতি, মো: আ: কুদ্দুস সাধারণ সম্পাদক ও মোশাররফ হোসেন মুছা সাংগাঠনিক সম্পাদক সহ মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
৫ নং ধলগ্রাম ইউনিয়নে মো: খয়বার রহমান সভাপতি, মো: মোর্শেদুজ্জামান মঞ্জু সাধারণ সম্পাদক ও মো: নাজমুল হাসান সাংগঠনিক সম্পাদক সহ মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
৬ নং দোহাকুলা ইউনিয়নে মো: জাহাঙ্গীর হোসেন সভাপতি, রবেন অধিকারী সাধারণ সম্পাদক ও মো: আমির হামজা সাংগঠনিক সম্পাদক সহ মোট ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
৭ নং দরাজহাট ইউনিয়নে মো: শাহাজান মোল্যা সভাপতি, হাফিজুর রহমান সাধারণ সম্পাদক ও মো: হারুন অর রশীদ সাংগঠনিক সম্পাদক সহ মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
৮ নং বাসুয়াড়ী ইউনিয়নে মো: হাফিজুর রহমান সভাপতি, মো: বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক ও মো: আকরাম খাঁন সাংগঠনিক সম্পাদক সহ মোট ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
৯ নং জামদিয়া ইউনিয়নে মো: দাউদ হোসেন সভাপতি, এফ এম আসলাম হোসেন সাধারণ সম্পাদক ও মো: মাহাবুবুর রহমান বিশ্বাস সাংগঠনিক সম্পাদক সহ মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

উল্লেখ্য যে, ৪ নং নারিকেলবাড়িয়া ইউনিয়ন কমিটি এখনও অনুমোদিত হয়নি। বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো: শামছুর রহমান জানান যে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সম্পুর্ন গনতান্ত্রিকভাবে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি সহ সকল নির্বাচক মন্ডলীর সর্ব সম্মতিতে ইউনিয়ন কমিটিগুলো গঠন করা হয়েছে। তিনি আরও জানান যে, বিগত পালাতক শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যারা মিথ্যা মামলা-মোকদ্দমার শিকার সহ নির্যাতিত ও হয়রানীর শিকার হয়েছে এ কমিটি গঠনের ক্ষেত্রে তাদেরকেই বেশি মূল্যায়িত করা হয়েছে।

স/এস্