ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানের বিদায় – বরণ সংবর্ধনা

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৭, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানের বিদায় – বরণ সংবর্ধনা

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) ।। বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথীকে বিদায় ও নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন , বিদায়ী চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি , ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান।

এসময় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) মো: ইউসুফ মিয়া, স্বাস্থ্য কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষ, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশীদ স্বপন, বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সব্দুল হোসেন খান প্রমুখ।

এসময় ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ ও সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথীকে কে বিদায় জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তর।

স/এষ্