ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় মাদক কারবারি আটক

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৬, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় মাদক কারবারি আটক

আজম খাঁন, বাঘারপাড়া(যশোর) : যশোরের বাঘারপাড়ায় ওয়ালীদ হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৫ ম)ে রাতে উপজেলা সদরের প্রাণিসম্পদ রোড সামাজিক বনায়ন অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওয়ালীদ হাসান দোহাকুলা গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে। থানা পুলিশের এসআই অনিমেষ বিশ্বাস জানান, ওয়ালীদসহ তিন থেকে চার জন মাদক ব্যবসায়ী প্রাণিসম্পদ রোডে মাদক বেচাকেনা করছে এমন সংবাদ পাই। অভিযান চালিয়ে প্রথমে ওয়ালীদকে হাতেনাতে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এসময় অন্যরা পালিয়ে যায়।

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, আসামির বিরুদ্ধে পূর্বেও মাদক সেবন ও বিক্রি করার অভিযোগ আছে। মঙ্গলবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স/এস্