বাঘারপাড়ায় বিপুল ফারাজীর নেতৃত্বে শেখ কামালের জন্মদিন উদযাপন
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ।। শ্রদ্ধা আর ভালোবাসায় যশোরের বাঘারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও যশোর -৪ নির্বাচনী এলাকার মনোয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
শনিবার (৫ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ বিশ্বাস, বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শের আলী, ইউপি সদস্য ফিরোজ হাসান, ছাত্রলীগ নেতা শাহরিয়ার তামিম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স/এষ্

