ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১৩, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া।। যশোর বাঘারপাড়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে হানিফা হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৫ টার দিকে শিশুটির নানা বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত হানিফা ধলগ্রাম ইউনিয়নের নতুনগ্রামের ফয়সাল হোসেনের ছেলে।
ধলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য বদিউজ্জামান জানান, ধলগ্রামে শিশুটির নানা বাড়ী। নানা ইজিভ্যান চালক। বিদ্যুতের সংযোগ দিয়ে ইজিভ্যানে চার্জ লাগিয়ে রেখেছিলেন তার বাড়ীতে।

ওই সময় শিশুটি ইজিভ্যানে হাত লেগে বিদুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। এসময় তার ডান হাতের কিছু অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাঘারপাড়া হাসপাতালে নেওয়া হয়।
বাঘারপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছে , হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

স/শাহিন