বাঘারপাড়ায় বন্ধু মহল এর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ
সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় , সামাজিক উন্নয়ন ও সেবা মূলক সংগঠন , (বন্ধু মহল)এর উদ্যোগে জনসাধারণের চলাচলের সুবিধার্থে ভেঙ্গে যাওয়া রাস্তার উপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিনের প্রবল বৃষ্টির স্রোতে উপজেলার ঘোষনগর গ্রামের হালদার ঘাটের রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে- গ্রামের রাস্তা টি দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায়।
বিশেষ করে স্কুল কলেজ গামী ছেলে মেয়েরা বেশি দুর্ভোগে পড়ে । এমন পরিস্থিতি দেখে , গত ১০ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সামাজিক উন্নয়ন ও সেবা মূলক সংগঠন বন্ধু মহল , তাদের সদস্যদের সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে, ভেঙ্গে যাওয়া রাস্তার উপর বাঁশের সাঁকো নির্মাণ করে গ্রামবাসীর চলাচলের ব্যবস্থা করে দেয় । তাদের এই সেবা মূলক কাজে দেখে সন্তুষ্ট প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

