ঢাকাসোমবার , ৮ জুলাই ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় প্রধানমন্ত্রী’র কল্যাণ তহবিলের আর্থিক সহায়তার চেক প্রদান

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ৮, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় প্রধানমন্ত্রী’র কল্যাণ তহবিলের আর্থিক সহায়তার চেক প্রদান

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ।। যশোরের বাঘারপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (৮ জুলাই ) দুপুরে বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এ চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে শারীরিকভাবে অসুস্থ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অরুণ অধিকারীকে পাঁচ লাখ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলাইকে একলাখসহ অসুস্থ পাঁচজনকে মোট ৮ লাখ টাকার চেক তুলে দেন এনামুল হক বাবুল এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এফ এম আরশাফুল কবির (ইঞ্জিনিয়ার বিপুল ফরাজী), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা তান্নি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন ও দিলারা জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

স/এষ্